1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

রাশিয়ার গুলিতেই যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ গননা করুন

একতা ডেস্কঃ আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়া গুলি করে ভুপাতিত করেছে। এ দুর্ঘটনায় রাশিয়ার আক্রমণকে অনিচ্ছাকৃত বলেছেন তিনি। তবে ইলহাম মস্কোকে দিনের পর দিন এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৭ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন আরোহী নিহত হন। তার একদিন পর আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন ভেবে সেখানে আঘাত করে।

২৯ ডিসেম্বর, রবিবার আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আলিয়েভ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বিমানটি রাশিয়ার ছোঁড়া গুলিতে ভুপাতিত হয়। আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে এমনটি করা হয়েছে। আলিয়েভ বলেন, কাজাখস্তানে বুধবার বিধ্বস্ত হওয়া বিমানটিতে রাশিয়ার ভূখণ্ড থেকে গুলি করা হয় এবং বিমানটি ইলেকট্রনিক যুদ্ধকৌশলের মাধ্যমে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তিনি রাশিয়াকে কয়েকদিন ধরে এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন, এবং তিনি বলেছেন যে রুশ কর্মকর্তাদের দ্বারা উপস্থাপিত ঘটনার বিভিন্ন ব্যাখ্যায় তিনি বিস্মিত এবং হতাশ। দুর্ভাগ্যবশত, প্রথম তিন দিন আমরা রাশিয়ার কাছ থেকে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছাড়া কিছুই শুনিনি।

গত শনিবার বিমান বিধ্বস্তের ‘দুঃখজনক ঘটনাটির’ জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গেলে ভুলবশত যাত্রীবাহী ওই বিমান ভূপাতিত হয়। তবে শুরুতে এসব অভিযোগের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল রুশ কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews