1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ যশোরে

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ যশোর জেলার অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন রেল ক্রসিং এলাকায়। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ট্রাকটি (কুষ্টিয়া-ট-১১-২৪৬০) বড় বাড়ি ঘাট হতে সরকারি বিএডিসির ডিএপি সার বোঝাই করে রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক সময় চেষ্টা করেও ট্রাকটি আর সচল করতে পারে না। কিছু সময়ের মধ্যেই খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসে। এমন সময় কিছুই করতে না পেরে ট্রাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরুত্বে সরে যান। এক পর্যায় ট্রেনটি এসে সরাসরি ট্রাকে ধাক্কা মারে। এসময় ট্রাকটি ছিটকে রেল লাইন থেকে সরে পাশের একটি খাদে পড়ে দুমড়ে মচরে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়। তবে লাইন চ্যুৎ না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বলে মন্তব্য করেন স্থানীয় ও রেল সংশ্লিষ্টরা। পরে কর্তব্যরতরা ভালো ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ফের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সংঘর্ষের সময় বিকট শব্দ হয়। আততি হয়ে পরে স্থানীয়রা। যাত্রীরাও ভীত হয়ে পড়েন। ঘটনাস্থলে হাজির হয় রেলওয়ে পুলিশ, থানা পুলিশসহ সংশ্লিষ্টরা।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে রেলযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews