একতা ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপির অনেকেই গ্রেপ্তার আছেন। তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় নিয়মিতই আদালতে নেওয়া হচ্ছে তাদের। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার ১১ মন্ত্রীসহ ১৬ জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এদিন শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় এক গণমাধ্যমকর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই আজকে তো হরতাল। জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালাচ্ছি। আইনগত লড়াইও চালাব। ন্যায়ের পথে লড়াই চলবে। অন্যান্য আসামির মধ্যে আরও আছেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

Leave a Reply