1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

লালগালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ ঝাড়লেন

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১১ গননা করুন

একতা ডেস্কঃ সিলেটে সফরে গিয়ে লালগালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) ক্ষোভ প্রকাশ করলেন। ১০ এপ্রিল, বৃহস্পতিবার সকালে তিনি সিলেটের এয়ারপোর্ট থানায় গেলে লালগালিচা বিছানো দেখেন তিনি। আর এটা দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন।

এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো। আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছো না। পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে। আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক কিন্তু তাদের থাকা-খাওয়ায় কিন্তু অনেক বড় সমস্যা।

আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে। যে যাই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews