1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন প্রেসিডেন্ট হলেন

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে লেবাননের পার্লামেন্ট। এর মাধ্যমে রাষ্ট্রপতির শূণ্য পদ পূরণ হচ্ছে এমন একজন জেনারেলকে দিয়ে যার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার তাকে নির্বাচিত করা হয়েছে।

ইসরায়েল ও লেবাননের ধ্বংসাত্মক যুদ্ধের পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ক্ষয়িষ্ণু প্রভাবের প্রকাশ এটি। এছাড়া বিষয়টি লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনকে প্রতিফলিত করছে, যেখানে হিজবুল্লাহ গত বছরের যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ডিসেম্বরে তাদের সিরিয়ার মিত্র বাশার আল-আসাদের পতন ঘটে। লেবাননের সাম্প্রদায়িক ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থায় একজন ম্যারোনাইট খ্রিস্টানের জন্য সংরক্ষিত প্রেসিডেন্ট পদটি ২০২২ সালের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে শূন্য রয়েছে। কারণ তীব্রভাবে বিভক্ত দলগুলো ১২৮ আসনের পার্লামেন্টে পর্যাপ্ত ভোট পেতে সক্ষম প্রার্থীর বিষয়ে একমত হতে পারেনি।

স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, হিজবুল্লাহ এবং এর শিয়া মিত্র আমাল মুভমেন্টের আইন প্রণেতারা সমর্থন করার পর প্রথম রাউন্ডের ভোটে জোসেফ আউন ৮৬টি ভোটে পিছিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৯৯টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews