1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

লেবাননে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০১ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েল দক্ষিণ লেবাননে আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলের এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ২৩ মার্চ, রবিবার ব্রিটিস সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে এই হামলা চালাল ইসরায়েল। তারা সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করেছে।

হিজবুল্লাহ বলেছে, রকেট ছোড়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে। অন্য কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, রকেট নিক্ষেপকারী গোষ্ঠীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ছয়টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা, যার মধ্যে তিনটি ইসরায়েলে প্রবেশের পর প্রতিহত করা হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর দুটি হামলায় বিনতে জাবিল ও তুলিনে তিনজন এবং দক্ষিণ লেবাননের বন্দর নগরী টায়ারে পাঁচজন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফক রয়টার্সকে বলেন, ‘আমরা আশা করছি লেবানন চুক্তিতে তার অংশের প্রতি গুরুত্ব দেবে। যুদ্ধবিরতি কার্যকর করতে এবং আমাদের বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে ও সুরক্ষিতভাবে ঘরে ফিরতে পারে তা নিশ্চিত করতে আইডিএফ যা কিছু করা দরকার তা করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews