একতা ডেস্কঃ শব্দদূষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি-তে এক অভিনব প্রতিবাদ করা হয় গতকাল। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচর্যের বাসভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়ে এ প্রতিবাদ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সর্বত্রই মাত্রাতিরিক্ত শব্দদূষণের কারণে ওইদিন রাত পৌনে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত বাসভবনের সামনে বিভিন্ন হিন্দি গান বাজিয়ে এ প্রতিবাদ করে।
এ বিষয়ে ঢাবির শামসুন নাহার হলের শিক্ষার্থী ইরিভা বলেন, টিএসসিতে শব্দ দূষণের সমস্যাটা পুরোনো। এখন টিএসসিতে বহিরাগতরা কোনো অনুমতি ছাড়া নিয়মিত গানবাজনা ও সমাবেশ করছে। এমনকি রাত ১২টার পরেও গানবাজনা হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শামসুন নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রশাস্ত্র নিশ্চুপ ভূমিকা পালন করছে।’ ‘নভেম্বর-ডিসেম্বর পরীক্ষার সিজন। এই সময়েও এগুলো হচ্ছে। প্রশাসন তো এগুলো জানে। প্রশাসন এসব বন্ধ করার আশ্বাস দিলেও দৃশ্যমান কিছু দেখি নাই। তাই উপাচার্যের বাসার সামনে গান বাজিয়ে প্রতিবাদ করছি। এতে অন্তত উপাচার্য স্যার বুঝুক, আমাদের কেমন অনুভূতি হয়।’ পরে পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বশীলদের আশ্বাসে কর্মসূচি শেষ করা হয়।
শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে মাইক বাজিয়ে যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত ১১টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/পাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চতুর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

Leave a Reply