1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ গননা করুন

একতা ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সকল পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সারজিস বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আহতদের থেকে শহীদদের তালিকা বা তথ্য যাচাই করা তুলনামূলক সহজ। যারা এখনো তথ্য দিতে পারেনি তাদের তথ্য নেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গণমাধ্যমকে জানান, এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন, ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews