লিখন হাসানঃ তারুণ্যের উৎসব “এসো দেশ বদলায় পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল আয়োজিত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আহসান৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জানান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, বিএনপি নেতা আলিম মোল্যা, প্রিন্স মোল্যা, অধ্যাক্ষ ইমদাদুল ইসলাম টিকো, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, ছাত্র উপদেষ্টা ফারহান ইসলাম শাকিল প্রমূখ৷ সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক বকুল মন্ডল৷

Leave a Reply