সোহাগ সন্ধিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ, শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে এক আলোচনা সভা করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন। সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা মরজিনা খাতুন, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শুব্রত কুমার বিশ্বাস।

Leave a Reply