সোহাগ সন্ধিঃ জামায়াতে ইসলাম বাংলাদেশ মাগুরার শালিখা উপজেলা শাখার উদ্যোগে জনসেবামূলক কাজের একাংশ হিসেবে উপজেলার আড়পাড়া বাজারস্থ নষ্ট পাইপ লাইনের সংস্কার।
উল্লেখ্য যে, আড়পাড়া বাজারের দরিশলই রোডে ভূ-গর্ভস্থ পাইপ লাইন ফেটে গিয়ে পানিতে ময়লা ও জীবাণু ঢুকে পানীয় জলের সমস্যা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাছাড়া পাইপ লাইন দিয়ে প্রবাহিত খাবার পানি বেরিয়ে ফুলে মাটির ওপরে উঠে এসে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং রাস্তার ওপর দিয়ে পানি জমে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়। ফলে স্থানীয় দোকানদার, পথচারীরা প্রবল পরিবেশজনিত সংকটের মুখোমুখি হয়।
এমতাবস্থায় উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আফসার উদ্দিনের নির্দেশনায় আড়পাড়া ইউনিয়ন জামায়াতের সমাজসেবা বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান পাইপ লাইনটি সংস্কার করেন ৩০ জানুয়ারী বৃহস্পতিবার। উপজেলা জামায়াতের পক্ষ থেকেই সংস্কার ব্যয় বহন করা হয়।

Leave a Reply