1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

শালিখায় কৃষক দলের সমাবেশ

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ গননা করুন
জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী।
জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী।

শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা জাতীয়তাবাদি কৃষক দলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আড়পাড়া ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৩ জানুয়ারি। আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত এ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী।

তিনি বলেন ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে কোন কমিটি হবে না এবং ওয়ার্ড কমিটি খুবই গুরুত্বপূর্ণ এখানে কোন হাইব্রিডের নেতাদের জায়গা হবে না । যারা আন্দোলনে সংগ্রামে আপনাদের যেতে দেয়নি আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছেন তাদেরকে কমিটিতে কোন জায়গা দেওয়া হবে না। খুব তাড়াতাড়ি ইউনিয়ন ওয়ার্ড কমিটি করব , সেখানে ত্যাগী নেতা ছাড়া স্বৈরাচারী আওয়ামী দোসর কোন স্থান পাবে না । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি জনাব রাজীব হাসান, সদস্য সচিব নাহিদ বিশ্বাস । অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট ও মোতালেব শিকদার, শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিল্টন, শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন , শালিখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পাভেল মুন্সী , শালিখা ইউনিয়ন চেয়ারম্যান হোসাইন শিকদার, উপজেলা কৃষক দলের আহবায়ক ইলিয়াস হোসেন, কৃষক দলের সদস্য সচিব তুহিন মুন্সি, উপজেলা জাসাস আহবায়ক মনিরুজ্জামান বিশ্বাস , স্বেচ্ছাসেবক দল জাহিদ খালাসি, শ্রমিক দল নেতা জামাল বিশ্বাস , নজরুল, সংগ্রাম , ফিরোজ মৃধা , আব্দুল্লাহ প্রমুখ। বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews