রোজিনা সাথীঃ মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গরু চোর চক্রের সক্রীয় সদস্য ও মূলহোতা উপজেলার চিলেডাঙ্গী গ্রামের শমসের জোয়াদ্দারের ছেলে আব্দুর ছালাম জোয়াদ্দারকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাতে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নেতৃত্বে এসআই(নিঃ) শাহআলম, এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্স কৃষকের ছদ্মবেশে জনৈক হাফিজ চেয়ারম্যান এর ঘেরের পাড় থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply