1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় জাসাস এর কর্মী সম্মেলন

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় উৎসব মুখর পরিবেশ আর নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে গতকাল বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর আড়পাড়া কানুদার খালপাড়ের কার্তায়ণী খোলায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ খাইরুজ্জামান সবুজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাসাস এর আহবায়ক এ্যাডঃ আ,ন,ম কাজী সিরাজ উদ্দিন মিহির। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, জেলা জাসাস এর সদস্য সচিব এম ফেরদৌস রেজা। প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, কৃষক দলের আহবায়ক ইলিয়াচ হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক জিন্নাত হোসেন। এছাড়াও সম্মেলনে উপজেলার ৭টি ইউনিয়নের জাসাস এর নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন জেলা ও উপজেলা জাসাস এর নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক আসাদুজ্জান আসাদ ও পলাশ শিকদার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews