রোজিনা সাথীঃ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা উপলক্ষ্যে বিএনপির ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়েছে ২৭ ডিসেম্বর। সোমবার বিকাল ৪টায় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমান সুজা, এ্যাড. রোকুনুজ্জামান খান, মোঃ আলমগীর হোসেন, এ্যাড. সাহেদ হাসান টগর, আমিনুর রহমান খান পিকুল, জেলা জাসাস এর সভাপতি এ্যাড. কাজী মিহির, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোজাফফর হোসেন টুকু, আনিচুর রহমান মিল্টন, কাজী ইমদাদুল হক সোনা, মোঃ মফিজুর রহমান, কাজী হুমায়ন ইউসুব, শহিদুজ্জামান শহিদ, ছাত্রদলের আহবায়ক সোজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাশ বিশ্বাস। এছাড়াও বিভিন্ন ইউনিট থেকে আশা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। জনসভায় মাগুরার বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মীদের গণসমাগমে ভরে ওঠে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠ।

Leave a Reply