1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় নবান্ন উৎসবে বাহারি পিঠার সমাহার

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩২৩ গননা করুন

সোহাগ সন্ধিঃ পৌষ মাসের মধ্যভাগে মাগুরার শালিখায় জেঁকে বসেছে শীত। মাঠে মাঠে আমন ধান কাটা শেষ হয়েছে। নতুন ধানের চাল দিয়ে বাহারি পিঠা তৈরি করেছেন গ্রামীণ নারীরা। গ্রামবাংলার ৩০ পদের পিঠা নিয়ে তাঁরা এসেছেন উপজেলার সীমাখালী ট্রাস্ট ক্যাডেট একাডেমি স্কুল প্রাঙ্গনে। আজ সকাল থেকেই আয়োজন করা হয় গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। দিনব্যাপী চলে পিঠা খাওয়ার ধুম। উৎসবস্থলে গিয়ে দেখা যায়, নানা পদের পিঠা নিয়ে স্কুল প্রাঙ্গনে এসেছেন নারীরা। নকশি, দুধপুলি, কুলশি, ভাপা, দুধচিতই, চিতই, রসপাকান, ফুলুরি, সবজি ও ডাল-ঝালের তৈরি অন্তত ৩০ পদের দেশি পিঠা সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। সেখানে কথা হয় তন্দ্রা নামের এক স্কুল শিক্ষিকার সঙ্গে। তিনি বলেন, পিঠা উৎসব বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবছর আমরা এই স্কুলের উদ্যোগে নবান্ন উৎসব পালন করতে পিঠা উৎসবের আয়োজন করে থাকি। এ বছরও আমরা হরেক রকম পিঠা এনেছি অতিথিদের খাওয়ানোর উদ্দেশ্যে ও আনন্দ উপভোগ করার জন্য।

উৎসবে তত্ত্বাবধানে থাকা ট্রাস্ট ক্যাডেট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক পিয়াস হোসাইন ও সহকারি শিক্ষক রিপন বলেন, আমরা সময়ের সঙ্গে সঙ্গে এত ব্যস্ত হয়ে পড়েছি যে গ্রামবাংলার পিঠাগুলোর নাম ভুলে গেছি। পিঠাগুলো পরিচিত করার জন্য প্রতিবছর আয়োজন করা হবে পিঠা উৎসব। আমরা চাই, ভবিষ্যতে যেন এই আয়োজন অব্যাহত থাকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews