সোহাগ সন্ধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। শুক্রবার জুম্মার নামজ পরে উপজেলার সিমাখালী কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় সিমাখালী বাজার প্রদক্ষিণ করে যশোর-মাগুরা সড়কে সমাবেশ করে। বিক্ষোভমিছিলটির নেতৃত্ব দেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মোঃ মোস্তফা কামাল, উপদেষ্টা আব্দুর জলিল, যুব আন্দোলনের সভাপতি মাওলা আব্দুর সালাম, সিমাখলি কেন্দ্রীয় মসজিদের ঈমাম মুফতি রেজাউল করিম প্রমূখ। বক্তারা ইসরায়েলী পণ্য বর্জনের বার্তা দিয়ে বলেন, যদি ফিলিস্তিনিদের পক্ষে জিহাদের ডাক আসে, তবে সেই ডাকে আমরা নিজেদের জীবন দিয়ে হলেও মজলুম ভাইদের পাশে দাঁড়াতে চাই। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরতা বন্ধ করো’, ‘আমরা ফিলিস্তিনের পাশে আছি’ এমন নানা স্লোগানে গর্জে ওঠেন।
Leave a Reply