একতা ডেস্ক: মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। তালখড়ী এবং শতখালী ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী হুমায়ুন ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সহসভাপতি কাইজার হোসেন, মাগুরা জেলা যুবদলের সদস্য সুমন মুন্সি। আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, নাজমুল ইসলাম, জাহাঙ্গীর আলম মধু, রেজাউল মুন্সি, রিয়াজ হোসেন, ইমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল এবং মহিলা দলের শত শত নেতা-কর্মীরা।
মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বিশ্বাস এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম সবুজ। বক্তারা অবিলম্বে বর্তমান সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

Leave a Reply