1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

শালিখায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৩ গননা করুন

একতা প্রতিবেদকঃ মাগুরার শালিখায় অপারেশন” ডেভিল হান্ট” পরিচালনা করে ১টি এক নালা বন্দুক, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার তিলখড়ি গ্রামের বিএনপি কর্মী কাজী আল আমিন (৩৬) কে যৌথ বাহিনী গ্রেফতার করে। এ সময় ১টি একনালা বন্দুক, ১৪টি ধারালো অস্ত্র, ৪টি ঢাল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্বদেন মেজর সাফিন আল সাইফ পলক, লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীর এর মাগুরা আর্মি ক্যাম্প। গ্রেফকৃত আসামিকে আদালতে সপোর্দ করা হয়েছে। যৌথ বাহিনী জানান দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে শালিখা থানায় একটি অস্ত্র মামলা হয়েছে। মামলা নং-৩।

গ্রেফতারকৃত কাজী আল আমিন এর স্ত্রী শারমিন খাতুন বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করেন। লেখিত বক্তব্যে শারমিন খাতুন বলেন, প্রতিপক্ষের লোকজন আল আমিনকে ফাঁসাতে আমাদের বাড়ীর ছাদে ভাঙা একটা বন্দুক সহ দেশীয় অস্ত্র রেখে যায়। তিনি আরও বলেন, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হয়েছে। আমরা ষড়যন্ত্রের শিকার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews