সুপ্ত পালিতঃ “সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই উক্তিকে প্রতিপাদ্য করে মাগুরার শালিখায় উদযাপিত হলো ৫৩ তম সমবায় দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে স্থানীয় আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার নূরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের যুব ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ হাসিবুল ইসলাম, বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুল আলম লিটন প্রমুখ।

Leave a Reply