1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

শালিখার নালিয়া ঘোষপাড়ায় ভক্তদের আনন্দে মুখরিত বাসন্তী পূজা

  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৮৬ গননা করুন

সোহাগ সন্ধিঃ বসন্তের রঙে, ভক্তির আবহে ঐতিহ্যের ধারাবাহিকতায় মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের নালিয়া ঘোষপাড়ায় আয়োজন করা হয়েছে বাসন্তী পূজা। যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের আদি দুর্গোৎসব হিসেবে বিবেচিত।

চৈত্র মাসের শুক্ল পক্ষের নবরাত্রি তিথিতে অনুষ্ঠিত এই পূজা শারদীয় দুর্গাপূজার পূর্বসূরি হিসেবে পরিচিত। রীতিনীতিতে সামান্য ভিন্নতা থাকলেও, ধর্মীয় গুরুত্ব ও আবেগে এটি কোনো অংশেই কম নয়।

উপজেলার বুনাগাতি নালিয়া ঘোষপাড়া এলাকায় পূজা অর্চনা, অঞ্জলি, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী চলছে উৎসবমুখর আয়োজন।

পূজা মণ্ডপে ভক্তদের ভিড়, শঙ্খধ্বনি আর ঢাকের তালে মুখর হয়ে উঠেছে পুরো পরিবেশ।

ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলা এই পূজায় ভক্তরা দেবী দুর্গার আরাধনায় নিমগ্ন থাকেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিচ্ছে এই আয়োজন।

উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শালিখায় বাসন্তী পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি এখন হয়ে উঠেছে সম্প্রীতি, সহাবস্থান এবং বাঙালির চিরায়ত ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও দৃঢ় করছে। এ ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি ডা: সুমনা বিশ্বাস, সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ, ডা: প্রদীপ কুমার ঘোষ, এডভোকেট যুথিকা ঘোষ, সঞ্চিতা ঘোষ সহ আরো অনেকেই জানিয়েছেন গত ২০ বছর যাবত নালিয়া ঘোষপাড়ায় বাসন্তী পূজা উদযাপিত হয়ে আসছে। কিন্তু পূজা মন্ডপটির কোন উন্নয়ন নেই। সরকারের কোন দৃষ্টি এই পূজা মন্ডপে পড়ে নি। এমনকি সরকারিভাবে কোন প্রকার সাহায্য ও সহযোগিতা পাইনি। তাই আমরা নালিয়া ঘোষপাড়ার সকল হিন্দু সম্প্রদায়ের একটাই দাবি বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাগুরা ২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সহ বিএনপির সকল রাজনৈতিক ব্যক্তিদের নিকট আহ্বান করছি যে আমাদের এই এক মাত্র বাসন্তী পূজা মণ্ডপ টির দিকে লক্ষ্য দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মণ্ডপটির উন্নয়ন ঘটাতে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews