1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

শাহীন চাকলাদারের চার বছরের কারাদণ্ড

  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ গননা করুন
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাবেক সাংসদ শাহীন চাকলাদার।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাবেক সাংসদ শাহীন চাকলাদার।

একতা ডেস্কঃ দুদকের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাবেক সাংসদ শাহীন চাকলাদারের চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে শাহীন চাকলাদারকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়।

আজ বুধবার যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি মো. সিরাজুল ইসলাম রায়ের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তার পক্ষের আইনজীবী গাজী আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, ‘শুনেছি দুদকের মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে এমন একটি রায় দেওয়া হয়েছে। কিন্তু আমার ক্লায়েন্টের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোন মন্তব্য করতে পারছি না’।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল-আমিন বলেন, দুদকের আইনজীবী মো. সিরাজুল ইসলামের কাছ থেকে তিনি এ রায়ের বিষয়ে অবহিত হয়েছেন। রায় ঘোষণার সময় শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদক সূত্র জানায়, ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করায় ২০০৮ সালের ৩০ মার্চ দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। শাহীন চাকলাদারের ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews