1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেল

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০১ গননা করুন

একতা ডেস্কঃ নারায়ণগঞ্জের সকল স্কুলগুলোতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আজ ১ জানুয়ারি, বুধবার সকাল থেকে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুলের শিক্ষকরা। সকাল থেকে প্রাক প্রাথমিক থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হলেও সরবরাহ না থাকায় সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বই হাতে পাবেন ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে।

প্রাক প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী সকল বই পেয়েছেন। চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সদর উপজেলার ৫০ শতাংশ শিক্ষার্থী সকল বই পেয়েছেন বাকি উপজেলাগুলোতে পাননি। তবে এর মাঝেই তাদের হাতে বই তুলে দেওয়া হবে। আর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছেন চারটি বই। এর মাঝে আছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম জানান, আমাদের প্রাক প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা সকল বই পেয়েছেন। এর মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির সদর উপজেলার ৫০ শতাংশ শিক্ষার্থী বই পেলেও বাকি উপজেলাগুলোতে আজ বই পায়নি। এর মধ্যেই তাদের সকলের হাতে বই তুলে দেওয়া হবে। আজ বছরের প্রথম দিনেই সকলের হাতে বই তুলে দেওয়া হয়েছে পাশাপাশি আজ থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে আমরা চারটি বিষয়ের বই তুলে দিয়েছি আজ। বাকি বইগুলো এখনো আসেনি। এগুলো ছাপা ও অন্যান্য কাজের জন্য দেরি হচ্ছে। তবে আমরা আশা করছি ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে সকলের হাতে হাতে বই পৌঁছে যাবে। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি বই সংশ্লিষ্ট সকল স্থানে।

তিনি বলেন, আজ বছরের প্রথম দিন থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজও সভা করেছি। এর মাঝে জানুয়ারি মাসজুড়ে আমাদের খেলাধুলা, তারুণ্যের উৎসব, সাংস্কৃতিক প্রোগ্রাম চলবে। পাশাপাশি জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরা হবে শিক্ষার্থীদের কাছে। খুব দ্রুতই সকলের হাতে নতুন বই তুলে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইউনুস ফারুকী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews