1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ গননা করুন

একতা ডেস্কঃ ‘মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল শিক্ষার্থী ভর্তি নয়, শিক্ষক নিয়োগেও ডোপ টেস্ট আমরা বাধ্যতামূলক করবো। বিশ্ববিদ্যালয়ে মাদকের কোন স্থান নেই।’ মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন।

‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের উদ্যোগে ২১ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই। সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম।

মাদকাসক্তির কারণ, সামাজিক কুফল-প্রভাব, মাদক সেবনের শাস্তি, প্রতিরোধের উপায় ও উত্তরণের নানান দিক আলোচনা করে বিভিন্ন ডকুমেন্টারি ও স্লাইড প্রদর্শন করেন ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫ম। কিশোর এবং তরুণদের মধ্যে মাদকে আসক্তের পরিমাণ অত্যধিক, যাদের বয়স ১৫ থেকে ৩০ এর মাঝে। তাই আমরা এসেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তাই এই ভয়ঙ্কর মাদকের বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন।’

এ সময় উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ডিআইজি। পুলিশ সুপার জনাব মো. আজিজুল ইসলাম বলেন, ‘মাদক সেবনকারী, মাদক চালানকারী, মাদক উৎপাদনকারী, মাদক ব্যবসায়ী ও ব্যবসার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews