একতা ডেস্কঃ শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক।
গতকাল বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন সচেতন। যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে সময়মত রুখে দাঁড়াবে। পতিত স্বৈরাচারের দোসররা সচিবালয়ে আগুন দিয়েছে অভিযোগ করে তিনি বলেন আগুন দিয়ে অনিয়মের ফাইলপত্র পুড়িয়ে ফেলতে পারলেও ফ্যাস্টিটদের সর্ম্পকে মানুষের মনে যে ঘৃণার সৃষ্টি হয়েছে তা মুছে ফেলা যাবে না।” তিনি বলেন, “বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একভাগ ভিনদেশী দালাল চক্র, আরেকভাগ দেশপ্রেমিক জনতা। এসময় ইসলামী দলগুলোর মধ্যে টেকসই ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
Leave a Reply