1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

শেখ মুজিব-হাসিনার নাম বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হলো

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন থেকে শুরু করে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম। শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে

৫ ফেব্রুয়ারি, বুধবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের ডাক দেয়।

গতকাল বুধবার রাত ৮টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। পরে রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনার ধানমণ্ডি ৫ নম্বরের বাসভবন সুধা সদনেও আগুন দেন তারা।

ধানমণ্ডির এ ঘটনার পরপরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে করা হয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’। বিজয় ৭১ ও অমর একুশে হলের নামফলক থেকে সরিয়ে দেওয়া হয় শেখ হাসিনার নাম। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ‘সুনীতি-শান্তি হল’।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews