1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

শেখ সেলিম কত হাজার কোটি টাকার মালিক

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৮ গননা করুন
পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম।
পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম।

একতা ডেস্কঃ পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের দুর্নীতির চিত্র দেখে চক্ষু চড়ক গাছ হবার দশা। শেখ পরিবারের এই স্বৈরাচার দেশটাকে রীতিমতো চুষে খেয়েছে। দেশের এমন কোন খাত নেই যেখানের শেখ সেলিমের কমিশন বাণিজ্য ছিলো না। টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে কমিশন বাণিজ্য এসবের রাজা ছিলেন ফ্যাসিস্ট হাসিনার এই দোসর। এসব করে বনে গেছেন হাজার হাজার কোটি টাকার মালিক। হাসিনার বোন রেহানা ও তার পরিবারের অন্য সদস্যদের তুলনায় কোন অংশে অর্থপাচারে পিছিয়ে নেই শেখ সেলিমও। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হাসিনার প্রথম শাসনামলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সেলিম। এরপর টানা চারটি সংসদে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

শেখ মুজিবের ভাগনে হওয়ার সুবাদে মন্ত্রিত্ব না থাকলেও স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়নকাজ ভাগবাটোয়ারা করতেন তিনি। বিনিময়ে মিলত ১০ থেকে ১৫ শতাংশ কমিশন। শুধু এতটুকুই নয় প্রতিটি সেক্টরের নিয়োগ বাণিজ্যও ছিলো তার দখলে। সরকারি চাকুরী পাইয়ে দিতে কোটি কোটি লুটে নিয়েছেন সাধারণ পাবলিকেরও। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের ১৩০০ কোটি টাকার কাজে পছন্দের ঠিকাদারের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণ করেছেন সেলিম এমন সুনির্দিষ্ট একটি অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার ঠিকাদারি কাজের হিসাব মিলেছে। নথির পাতায় পাতায় বিভিন্ন সংকেতের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার, কাজ শেষ করার সময় ও কমিশনের হার উল্লেখ রয়েছে। এত শুধু একটি হিসেব জনতার সামনে এসেছে শেখ সেলিমের কাছের যারা তাদের একজনের ভাষ্যমতে, দুর্নীতিতে ফ্যাসিস্ট হাসিনা বা রেহানার চেয়েও কোন অংশে কম নয় শেখ সেলিম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews