1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেখ হাসিনাকে দুদকের চিঠি

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। আগামী ৮ মে, বৃহস্পতিবার তাকে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে। দুদক জানায়, দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম, লুটপাট ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫ মে দুদক থেকে পাঠানো চিঠিতে তাদের নির্ধারিত সময়ে কমিশনে হাজির হতে বলা হয়। শেখ হাসিনার চিঠি পাঠানো হয়েছে তার ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায়।

অন্যদের ক্ষেত্রেও একইভাবে ঢাকা ও নিজ নিজ জেলা ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তলবকৃতদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সাবেক সচিব মোকাম্মেল হক পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews