একতা ডেস্কঃ গেল বছর ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্য ও সিকিমের ৫৫ শতাংশ উত্তরদাতা। শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হবে বলে তারা মনে করেন। সারাদেশের জরিপে ২১ দশমিক ১ শতাংশ উত্তরদাতা একই মত প্রকাশ করেছেন।
শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে দক্ষিণ-পূর্ব ভারতের ৮ রাজ্যের ১৬ শতাংশ এবং পুরো ভারতের ২৯ দশমিক ১ শতাংশ অংশগ্রহণকারী মত দিয়েছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে ১৫ ফেব্রুয়ারি, শনিবার এক্স এ একটি জনমত জরিপ চালায়। বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কি না, এমন এক জনমত জরিপে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বেশিরভাগ অংশগ্রহণকারী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।
Leave a Reply