1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২৩ গননা করুন

গত ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের জনরোষে টিকতে না পেরে প্রবাসে চলে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ডিসে¤^রেই দেশে ফিরে আসবেন বলে বিভিন্ন মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে| এ নিয়ে সারাদেশে শুরু হয়ে গেছে পক্ষে বিপক্ষে নানারকম সমালোচনা| আওয়ামী লীগের নেতা কর্মীরা হালে পানি আর পালে বাতাস পাচ্ছেন বলেও মনে করছেন কেউ কেউ| দেশের বোদ্ধাজনদের মধ্যে কেউ কেউ বিষয়টি ঢালাওভাবে ইতিবাচক বলছেন| আবার কেউ কেউ কিছুটা সন্দেহ প্রকাশ করছেন যে, শেখ হাসিনা দেশে আসলে কতটা নিরাপদে থাকতে পারবেন তিনি| আবার কেউ বলছেন, এই মুহূর্তে তার দেশে ফেরাটা তার জন্য ভাল ফল বয়ে আনবে না| আইন থেকে ছাড়া পেলেও জঙ্গীরা গুপ্তঘাতে মেরে ফেলতে পারে তাকে| এভাবে এই সময়ে শেখ হাসিনার দেশে আসার ঘোর বিরোধীতাও করছেন| তবে ইতিবাচক নেতিবাচক সব আলোচনাই হচ্ছে কেবল শেখ হাসিনার নিরাপত্তার কথা নিয়ে| আবার কেউ বলছেন দেশের মানুষ দেশে ফিরে আসবেন এটা তার অধিকার| নিজের দেশ, নিজের জন্মভূমি সেখানে তিনি কেন আসবেন না! অবশ্যই আসবেন|

এ প্রসঙ্গে আমার ভাবনা আটকে আছে অন্য জায়গায়| সবাই শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে ভাবছেন| অবশ্যই ভাবতে হবে| দেশের আর পাঁচজন নাগরিকের সাথে সাথে তার নিরাপত্তার কথা তো ভাবতেই হবে| আর আমি তার সাথে সাথে ভাবছি দেশের নিরাপত্তা নিয়েও| যদি বলেন দেশের আইন ব্যবস্থা তো ঢিলেঢালা আছেই| এ নিয়ে নতুন করে কী ভাবতে হবে! শেখ হাসিনা দেশে আসলে সে ব্যবস্থা করে তবেই আসবেন| হ্যাঁ, এবার ঠিক কথাটাই বলেছেন| আমিও এটা নিয়েই ভাবছি| আজ শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছেন ভারতে| তার সরকারের পতনের পরেই দেশের আইন শৃঙ্খলার বিপজ্জনকভাবে অবনতি হয়েছে এটাও ঠিক| এখন তিনি দেশের বাইরে থেকে আইন ব্যবস্থা ঠিক করে তবে দেশে আসবেন এটাই তো বড় ভয়ের কারণ| এখানে আমার প্রশ্ন, আসলে তিনি কাকে দিয়ে সম্পন্ন করবেন এই মহৎ কাজটি?

আমার ভাবনাটা ঠিক এখানে এসেই আটকে গেছে| তিনি সেই চলে যাওয়া থেকে শুরু করে এ পর্যন্ত ভারতে আছেন সেদেশের রাষ্ঠ্রীয় ত্বত্ত্বধানেই| রাষ্ট্রীয়ভাবে তার সমস্ত আথিথেয়তা রক্ষা করছে দেশটির সরকার| এখন তার দেশে আসার ব্যাপারেও অবশ্যই ওই দেশের সরকারই গুরুত্ব দিচ্ছেন সর্বাধিক| এটা তো শতভাগ নিশিয়তার সাথেই বলতে পারি আমরা| এখন যা বলতে চাই আমি তা আপনারাও সবাই জানেন| শুধু আমি একটু মনে করিয়ে দিতে চাই| তা হলো ভারত ও মার্কিন এই দুই দেশের মধ্যে বর্তমানে যে দহরম মহরম আর শেখ হাসিনা আছেন সেই ভারতেই| এখন ভারতের মোড়ল শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্তই নেন না কেন, মার্কিন মোড়লের শর্ত মেনে নিয়েই করবেন| শেখ হাসিনাকেই মার্কিনের শর্ত মেনে নিয়ে তবেই দেশে আসতে হবে| আর মার্কিনের শর্ত মেনে নিয়ে দেশে আসা মানেই বর্তমানের মতো বাংলাদেশের রাজধানী সেই হোয়াইট হাউজেই থাকবে| ড. ইউনুস বিএনপি, জামায়াত, এনসিপিসহ সম্ভাবনাময় সব বুর্জোয়া দলগুলোকে একসাথে বোচকা করে নিয়ে আমেরিকায় গিয়ে তাদের সাথে যে গোপন চুক্তি করে এসে তারপরে জাততীয় নির্বাচন দিলেন| সেই চুক্তির সাথে সাথে বাংলাদেশের রাষ্ট্র এমনকি রাজনীতিও চলছে মার্কিনের নির্দেশনায়| কেবল মাত্র সিপিবিসহ বামদলগুলোই তাদের বিরোধীতা করে চলেছে| এখন ওই চুক্তিতে স্বাক্ষর করতে বুর্জোয়া দলগুলোর মধ্যে বাদ পড়ে আছে কেবল আওয়ামী লীগ দলটিই|  ভারত মার্কিনের এই দুর্বোধ্য বন্ধুত্ব এবং তার মধ্য থেকে বেরিয়ে আসবেন শেখ হাসিনা| আর তাতে সহযোগিতা করবে ভারত ও মার্কিন|

এখন যে বিষয়টি সামনে আসে তা হলো, শেখ হাসিনা নিজেই জানেন বা তিনি বলেছেন তিনি দেশে আসলে তাকে মেরে ফেলতেও পারে| কারা তাকে মারতে পারে তাও তিনি অবশ্যই জানেন| কারণ, তিনি নিজের হাতে যে মালগুলো তৈরি করে রেখে গেছেন, সে মালগুলো তাকে অবশ্যই আপ্যায়ন করবে| জানি না কোন মায়ায় পড়ে তিনি ‘৭৫ ভুলে গেলেন| যারা ‘৭৫-এর মতো এমন নারকীয় ঘটনা ঘটালো, তার বংশ নির্বংশ করে দিলো, আর তিনি তাদেরকে বিশ্বাস করে প্রশাসনের বড় বড় কর্মকর্তা বনিয়ে দিলেন| সরকারী রেলখাতের জমি দিয়ে, বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়ে তাদেরকে তরতাজা করে তাদের তাড়নার তাড়া খেয়েই ক্ষমতা ও দেশ ছাড়লেন তিনি| দেশছাড়ার পরে বাংলাদেশ পুরোপুরি চলে গেছে মার্কিনের নিয়ন্ত্রণে| এখন তার দেশে ফিরে আসাটাও পুরোপুরি নির্ভর করছে মার্কিনের ওপর| সেটা সফল হবে ভারতের তাবেদারিতে| আর মার্কিনের শর্ত মেনে আসতে হলে দেশের যারা মার্কিনের তাবেদারী করছেন তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ পাবেন কি শেখ হাসিনা? অথবা বিরোধীতা করলেনও| তখন আত্মঘাতীরা শেখ হাসিনাকে সাথে নিয়ে চলে যাবে সাত আসমানের উপরে| বাংলাদেশের মাটিতে আসাটাই তার কাল হয়ে গেলো|

এবার করিডোর, বন্দর, সেন্টমার্টিন, পার্বত্য এলাকা নিয়ে মার্কিনের যে নকশা এর বিরোধীতা করার জন্য একমাত্র সিপিবিসহ বাম দলগুলো ছাড়া আর কেউ থাকলো না| তখন শেখ হাসিনার পক্ষ বিপক্ষ নিয়েই লড়াই চালিয়ে যাবে সবাই| জাতীয় সংসদ ভবনের সামনে আজ মার্কিন স্বাধীনতা দিবস পালিত হলো, কাল পাক স্বাধীনতা দিবস পালিত হবে| পরশু চীনের দিবস পালিত হবে| আস্তে আস্তে নিজের দেশের স্বাধীনতা হারিয়েই যাবে| চীনের কথা কেন বলছি, তাই ভাবছেন তো? পাকিস্তান এমন একটি দেশ বিশ্বের পরস্পর দুই বিরোধী পরাশক্তির সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে আসছে বহুকাল ধরে| পাকিস্তান আমেরিকারও বন্ধু, চীনেরও বন্ধু| বাংলাদেশও বর্তমানে সেই পথে হাঁটতে শুরু করেছে বলে মনে হচ্ছে|

তবে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্ব ভারতের জন্য গাত্রদাহ| এ কারণে যেকোনো মূল্যে মার্কিনের স্বার্থ রক্ষা করবে বাংলাদেশ এটা ভারত প্রশাসনের চূড়ান্ত লক্ষ্য| এ লক্ষ্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না শেখ হাসিনার| তাকে কাজ করতে হবে মার্কিনের পক্ষে| অতএব, কাউকে রাজাকার বলে গালি দেয়ার মতো গাল থাকতে ভারত মার্কিন তাকে দেশে পাঠাবে না| ঠুটো জগন্নাথ হয়েই দেশে আসতে হবে শেখ হাসিনাকে| দেশটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করা স্বাধীনতা বিরোধীদের আস্ফালন দমন করার মতো সিদ্ধান্ত নিতে গেলে আবার তাকে সরিয়ে দেয়া হবে| এমনকি শেখ হাসিনার ‘দেশে এলে আমাকে মেরেও ফেলতে পারে’ এই ভাবনাটাও হয়তো সত্যি হয়ে যেতে পারে|

অবশেষে বলা যায় শেখ হাসিনা দেশে ফিরে আসছেন এটা নিয়ে বেশি খুশি হওয়ার মতো, খুশিতে উল্লাস করার মতো কোনো কারণ আপাতত লক্ষ্য করা যাচ্ছে না|

 

নির্বাহী সম্পাদক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews