1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে আছে জানালেন রিজভী

  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ গননা করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একতা ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওত পেতে রয়েছে। তিনি বলেন, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। আজ রবিবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অনেক কাজ বাকি আছে উল্লেখ করে রিজভী বলেন, আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়ে গেছেন।

তিনি বলেন, আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, সভা-সমাবেশ করতে পারতাম না। সব সময় আমাদের নেতাকর্মীদের ওপর গুম, খুন ও নিপীড়ন চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা এ পর্যায় অতিক্রম করে এক ভয়ংকর দানব শেখ হাসিনাকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে মন্তব্য করে তিনি বলেন, জাতি এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে। যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews