1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পেছনে পুরো বিশ্বকে দায়ী করলেন ড. ইউনূস

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ গননা করুন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

একতা ডেস্কঃ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে পুরো বিশ্ব দায়ী। ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন, শেখ হাসিনা। ভারত-বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

শেখ হাসিনা ডাভোসে এসে দেশ কীভাবে চালাতে হয় তা সবাইকে বলেছিলেন। কিন্ত সেই সময় কেউ প্রশ্ন করেনি। এটা মোটেও ভালো বিশ্বব্যবস্থা নয়। এর জন্য পুরো বিশ্ব দায়ী। তবে এটা বিশ্ব সম্প্রদায়ের জন্য শিক্ষা। তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের তুলনায় বেশি। এটা স্রেফ জালিয়াতি। প্রবৃদ্ধির হার নিয়ে নিজ অবস্থান তুলে ধরেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান চাই। ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়ে সবকিছু বিবেচনা করার পক্ষে নই। এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঞ্জিভূত করে রাখার ধারণা এড়িয়ে চলা হয়।

সাম্প্রতিক ভারতের সাথে টানাপোড়েন নিয়েও খোলামেলা কথা বলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের ম্যাপ আঁকা সম্ভব নয়। ভারতের সাথে সম্পর্কের তিতা ব্যক্তিগতভাবে আমাকে পীড়া দেয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews