1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শ্রীপুরে পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ গননা করুন

একতা ডেস্কঃ গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় সহকর্মীকে মুক্ত করতে গিয়ে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং মামলার এজাহারে মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে চারজনের পরিচয় জানা গেছে।

শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার মাহমুদল্লাহর বাড়িতে ভাড়া থাকেন ২৩ বছর বয়সী ওই নারী। তিনি স্থানীয় ইশরাক স্পিনিং মিলে পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। এ ঘটনায় দায়ের করা মামলার বাদী জানান, ২৭ বছর বয়সী সহকর্মী নাজমুল হক তাকে ফোন করে জানায় যে, তার সঙ্গে কিছু সমস্যা হয়েছে এবং ফখরউদ্দিন কারখানার মোড়ে এসে তাকে সাহায্য করার জন্য বলে।

বিকেল ৩টার দিকে ওই নারী সহকর্মীর ফোন পেয়ে ফখরউদ্দিন কারখানার মোড়ে গিয়ে সাগরের মুখোমুখি হন। সাগর পরিচয় জানার পর তাকে স্থানীয় নজরুল ইসলামের বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে বাদী দেখতে পান, নাজমুলকে মারধর করছে অভিযুক্তরা। ওই নারী তাদের মারধর বন্ধ করতে বলে, কিন্তু সাগর ও আশরাফুল বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা ওই নারীকে ঘরে নিয়ে গিয়ে হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। তারপর এক পর্যায়ে অজ্ঞাত তিনজন আসামি ঘরে ঢুকে ওই নারীকে আবারও পালাক্রমে ধর্ষণ করে। এরপর শুক্রবার সকালে মনিরুল ইসলাম নিরব ওই নারীকে একটি অটোরিকশা ভাড়া করে বাসায় ফিরিয়ে দেয়। পরে তিনি তার স্বামী ও পরিবারের সদস্যদের জানিয়ে থানায় মামলা দায়ের করেন।

নাজমুল হক বলেন, ৪টায় বেতনের টাকা তুলে বাসায় ফিরছিলেন তিনি। তিনি জানান, সহকর্মী ইয়াছিন তাকে ফোন করে ফখরউদ্দিন মোড়ে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি ইয়াছিন ও তার সহযোগীদের হাতে মারধরের শিকার হন এবং ২ লাখ টাকা দাবি করা হয়। পরে নাজমুল বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা দেন এবং তার সাথে থাকা বেতনের ১৪ হাজার টাকা তারা নিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা রোববার গাজীপুর আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews