1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সংকট উত্তরণে ‘দ্রুত নির্বাচন’ প্রয়োজন

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৪ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ‘দ্রুত নির্বাচন’ আয়োজনের তাগিদ দিয়েছেন। শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, “সমস্যা সমাধানে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো অবিলম্বে নির্বাচন আয়োজন করা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনই হবে সবচেয়ে বড় প্রজ্ঞার কাজ। বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, “আজ আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে-এখন দরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা।” তারা অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে মতামত দিচ্ছেন। অলীক চিন্তা নয়, বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে আমাদের এগোতে হবে। রাজনৈতিক ঐতিহ্য, কৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ সব বিবেচনায় রেখে সংস্কারের পথ বেছে নিতে হবে। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ওলামা, কৃষিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews