1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সংবিধানকে লিখতে হবে ছাত্র-জনতার দাবির উপযোগী করে

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ সংস্কার নয়, সংবিধানকে বাংলাদেশের ছাত্র-জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে বলে মন্তব্য করলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা ও সংবিধান’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে হেলাল উদ্দিন বলেন, ‘তাদের বক্তব্য, বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বোঝে না। বাংলাদেশের জনগণ যদি সংস্কার না-ই বুঝতো, তাহলে কেন তারা জীবন দিলো, শহীদ হলো? জনগণ বুঝে-শুনেই জীবন দিয়েছে। সংস্কারের জন্যই জনগণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। যে সংবিধান ন্যায়বিচার দিতে পারে না, সেই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। যারা এই সংবিধানের জন্য মায়াকান্না করবে, তারা বাংলাদেশের পক্ষে না। তারা ভারতের পক্ষে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ‘ভারতের পণ্য বর্জন নিয়ে বড় বড় কথা বলেন। প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্যে আগুন দেন, বর্জন করেন। অথচ গোপনে গোপনে ভারতের সঙ্গে আঁতাত করেন। যারা ছাত্র-জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে তারা ভারতের লোক। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ। ভারতের পাতানো ফাঁদে যারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, জনতা সেটি কোনোভাবেই মেনে নেবে না।’

এ সময় গণশক্তি সভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews