1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সন্ত্রাসীরা বান্দরবানের লামায় অপহৃত ২৫ শ্রমিককে মুক্তি দিল

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বান্দরবান জেলার লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকা থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২৫ শ্রমিকে মুক্তি দিলেন সন্ত্রাসীরা। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের হাত থেকে রাবার শ্রমিকরা মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। সেনা-পুলিশ যৌথ অভিযানের একপর্যায়ে পাহড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের হাতে জিম্মি থাকা ২৫ জন রাবার শ্রমিককে মুক্তি দেয়।

মুক্তি পাওয়া শ্রমিকদের বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের পরিবারের কাছে সন্ত্রাসীরা মুক্তিপণ দাবি করলেও মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের পক্ষ থেকে কোন টাকা দেওয়া হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সন্ত্রাসীদের হাতে জিম্মায় থেকে মুক্তি পাওয়া রাবার শ্রমিকরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যংগার বিল এলাকার অধিবাসী মোঃ ফারুক, মোঃ আইয়ুব আলী, মোঃ ছিদ্দিক, মোঃ আব্দুল খালেক, আবদুল মাজেদ। উপজেলার আলিখ্যং এলাকার অধিবাসী মনিরুল ইসলাম, মোবারক, মোঃ হারুন, রমিজ উদ্দিন, ছৈয়দ নুর, মোঃ কায়সার, মোঃ মনির হোসেন, মোঃ ইমরান। কক্সবাজার জেলার ইদগড় ইউনিয়নের মঞ্জুর, আফসার আলী, খায়রুল আমিন, আবু বক্কর, মোঃ আবদুর রাজ্জাক ও মুবিন এছাড়াও বাকি আরও ৬ জন শ্রমিক মুক্তি পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি থেকে সন্ত্রাসীদের হাতে অপহৃত আরও ২৫ শ্রমিকে মুক্তি দিয়েছেন সন্ত্রাসীরা তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews