সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সোহরাব হোসেন ও আশরাফ উল্ল্যাহ নামে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিগ্যান চাকমা জানান, উপজেলার মাইটভাংগা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কৃষিজমির মাটি কেটে করে পুকুর তৈরী ও মাটি বিক্রি করার অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায় মাইটভাঙ্গা ইউনিয়নের ফজলুল হকের ছেলে সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা এবং ফখরুল ইসলামের ছেলে আশরাফ উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মতা বলেন, কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply