1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সন্দ্বীপে ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া সাহিত্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রতিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ১ নং ওয়ার্ডের হাজী আবদুল্লাহ তৈয়বুর নুর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া সাহিত্য ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী চলেছে এ অনুষ্ঠান। শুরুতে মাদ্রাসার প্রাত্যহিক সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশনা এবং ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। পরে একে একে দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বিস্কুট খেলা, চেয়ারখেলা, কুরআন তেলাওয়াত, নাতে রসুল হামদ্ নাতসহ বিভিন্ন ইভেন্টে মোট ২৯টি প্রতিযোগিতায় অংশ নেন কোমলমতী শিক্ষার্থীরা। এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে সভাপতিত্ব করেন দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার সভাপতি মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠান পরিচালনায় সার্বিক তত্তাবাধান করেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এম এ। বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের ভূমিকা পালন করেন দারুস সালাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন বেগম ও কামরুন নাহার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন ও সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান। উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক শাহীন উদ্দিন এম এ, আলাউদ্দিন এম এ, নুর মোহাম্মদ এম এ, মামুন উদ্দিন, নাইম উদ্দিন, মুমিন উল্ল্যাহ বিএ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews