ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত এক ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল। তিনি কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা ও আন্ত:জেলা ডাকাতদলের সদস্য।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ মার্চ, বুধবার গভীররাতে উপজেলার পশ্চিম বাউরিয়া ২নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী রুবেলকে অস্ত্র ও ধাওয়া দিয়ে কার্তুজসহ আটক করে। তাঁর অন্যান্য সহযোগী কালা পাহাড় রুবেল ও সোহেল রানাসহ কয়েকজন পালিয়ে যায়। আটকের পর উত্তেজিত জনতা রুবেলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আলম জানান, তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি-ডাকাতির ১৩টি মামলা রয়েছে। এ সংক্রান্ত সন্দ্বীপ থানায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply