1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সন্দ্বীপে জামায়াতে ইসলামী ইফতার ও দোয়া মাহফিল

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৪ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ ১৭ রমজান সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে সংগঠনের সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব উল্যাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল, উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসাইন, উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, আর্দশ শিক্ষক ফেডারেশনর উপজেলার সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী, অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁন, তরবিয়ত সেক্রেটারি মোঃ জাফর ইকবাল যুববিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ শহর সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews