ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তালতলী সেনের হাট ও চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১ মার্চ, শনিবার বিকেলে তালতলী বাজার ও সেনের হাটে ৪ মার্চ, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ মোবাইল কোট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে ৫ টি মামলায় সর্বমোট ৪ ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা। এ সময় সহযোগিতা করেন সন্দ্বীপ মডেল থানা পুলিশ, উপজেলা শিক্ষা অফিসার ও খাদ্য পরিদর্শক। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply