1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

সন্দ্বীপে প্রাথমিক শিক্ষা পরিবারের দিনব্যাপী মিলন মেলা

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহাসিক মিলন মেলা। ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকাল থেকে নৈসর্গিক এ দ্বীপের মনোরম পর্যটন স্পট বে-ভিউ গার্ডেনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পরিবারের নিজস্ব শিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের অংশ গ্রহনে সঙ্গীতানুষ্ঠান, শিক্ষক এবং আগত শিশুদের আলাদা আলাদা অংশ গ্রহনে ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়। মিলন মেলার প্রধান আকর্ষণ ছিলো লক্ষাধিক টাকার র‍্যাফেল ড্র। যার প্রথম পুরষ্কার একটি এলইডি টিভি। মিলন মেলার অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বপ্রনোদিত স্পন্সর করেন।
অনুষ্ঠানের পরিকল্পনা প্রনয়ন থেকে শুরু করে সকল পর্যায়ে সার্বিক সেট- আপের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ উপদেষ্টা বকতিয়ার উদ্দিন রানা, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, আবদুল মালেক লেছ চেয়ারম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হায়দার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সন্দ্বীপ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস এম আইয়ুব আলী, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ হাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সহ সভাপতি রিদুয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসানসহ আরো অনেক।
মিলন মেলার উপদেষ্টা হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- সম্মানিত শিক্ষকদের পুরো বছর শ্রেণিপাঠদান সহ নানাবিধ কর্মকান্ডে যুক্ত থাকতে হয়। আজকের মিলন মেলার দিনটি তাদের বিনোদন হিসেবে মাইন্ড সেটিসফেকশন রিফ্রেশ করবে। দিনশেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে শেষ হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews