ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ নারীর মানবাধিকার সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্হান ও সির্ধান্ত গ্রহনে অংশগ্রহণ বৃদ্ধি করাসহ বৈষম্যমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করণে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে কর্মসুচীর মধ্যর দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ৮ মার্চ শনিবার দুপুরে সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সংস্থার শিবের হাট অফিস থেকে র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে নারী প্রগতি সংঘের সদস্য, কমিউনিটি ফোরাম সদস্য, ইয়ুথ সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কেন্দ্র ব্যবস্হাপক মোঃ সামছুদ্দীনের সভাপতিত্বে এবং উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগম এর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের প্রগ্রাম অর্গানাইজার ফরিদা ইয়াসমিন, ক্লাস্টার নেতা নাজমা বেগম, রিনা বেগম ও আকলিমা বেগম, ইয়ুথ সদস্য জান্নাতুল মাওয়া, কমিনিউটি ফোরাম ও ইউপি সদস্য সাইমা সুলতানা রিনা।

Leave a Reply