1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

সন্দ্বীপে বিয়ের দাবি মেনে না নেয়ায় অন্তঃস্বত্ত্বা নারীর আত্মহত্যা

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৫ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইলিয়াচ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে বিয়ের দাবি মেনে না নেয়ায় এক নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায়। আত্মহত্যার শিকার নারীর নাম রেহেনা বেগম। তিনি কুমিল্লার বাসিন্দা। আত্মহত্যার এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির নাম তারেক ও আকতার হোসেন। তারা দুইজনে পিতা-পুত্র এবং সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

সন্দ্বীপ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তারেক চট্টগ্রামের পতেঙ্গায় স্বামী-স্ত্রী পরিচয়ে আত্মহত্যার শিকার নারী রেহেনার সাথে ঘর ভাড়া নিয়ে থাকত। এক পর্যায়ে রেহেনা তিন মাসের গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবর্তী হওয়ার পর তারেককে বিয়ে করতে বলে। তারেক সেটি না মেনে পালিয়ে সন্দ্বীপ চলে আসে। খোঁজ নিয়ে ভিকটিম রেহেনা সন্দ্বীপ এসে অভিযুক্ত তারেকের বাড়িতে বিয়ের দাবি জানায়। দাবি মেনে না নেয়ায় তারেকের বাড়ির সামনে বিষপানে আত্মহত্যা করে।

আত্মহত্যার ঘটনা ও মামলার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আলম জানান, ভিকটিমের লাশ হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews