1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সন্দ্বীপে মরহুম নুরুল হুদা মেম্বার শর্টপিছ টুনামেন্ট সম্পন্ন

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৮১ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিসমিল্লাহ স্পটিং ক্লাবের আয়োজনে মরহুম নুরুল হুদা মেম্বার স্মরণে শর্টপিছ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় মুছাপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড সন্দ্বীপ টাউন শাখার ম্যানোজার মোবারক হোসেন, এনাম নাহার মোড় ব্যাবসা কল্যান সমিতির উপদেষ্টা ইয়াসিন আরাফাত, নুরুজ্জামান সাইফুল ও নেয়ামত উল্ল্যাহ আজগর।

আবদুল হাকিম সুমনের সঞ্চালনায় এ সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা তৌফিকুল আলম, মাস্টার জাবেদ হোসাইন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, পৌর যুবদল নেতা কামরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, ও আবদুল করিম প্রমুখ। খেলায় মোট ৩২টি দল অংশ গ্রহন করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews