1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সন্দ্বীপে মাস্টার ছায়েদুল হকের মৃত্যু বার্ষিকীতে ইফতার মাহফিল

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৮ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ শিক্ষা, সামাজিক ও ক্রিড়া বিষয়ক সংগঠন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যেগে পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অদম্য সংগঠক আলহাজ্ব মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক (প্রকাশ আবু স্যার) এর ২১তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ মার্চ বেলা ৩ টায় গুপ্তছড়া বাজার মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের হল রুমে অনুষ্ঠানটি করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম।

সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একে ফজলুল করিম, সংগঠনের সহসভাপতি অধ্যাপক মাইনউদ্দীন, আবদুল হান্নান, কাজী নিজাম উদ্দিন, মাস্টার মাইনউদ্দীন, প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা। বক্তৃরা বলেন মাস্টার ছায়েদুল হক সন্দ্বীপের পূর্ব অঞ্চলে শিক্ষা সামাজিক ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করছেন। তিনি তার কর্মের মাধ্যমে আগামী প্রজম্মের মাধ্যমে বেঁচে থাকবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews