ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ও মগধরা ইউনিয়নে ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ সন্দ্বীপ উপজেলা আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্য ন্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
৫ মার্চ, বুধবার সকাল ১০ টায় রহমতপুর কেঞ্জাতলী ও বেলা ১২ টায় মগধরা আদর্শ মার্কেট হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু হয়। এ সমযয়ে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব মাইফুল ইসলাম ও কৃষি ব্যাংক ব্যাবস্হাপক আক্তারুজ্জামান সুজন, রহমতপুর ট্যাগ অফিসার অনুরোফ ঘোষ, মগধরা ট্যাগ অফিসার সাইফুল আজম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, খাদ্য ডিলার রবিউল আলম, সফিকুর রহমান প্রমুখ।
সন্দ্বীপ উপজেলার ১৫ টি ইউনিয়নে মোট ৯০২৯ জন, প্রথম দিনে মগধরাতে ৫১৯ জন, রহমতপুরে ৩১২ জন হতদরিদ্র মাঝে ১৫ টাকা হারে ৪৫০ টাকায় ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Leave a Reply