1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

সন্দ্বীপে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ গননা করুন

সন্দীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ‘এসো বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে চট্টগ্রামের সন্দ্বীপে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সহযোগিতায় ৫ ফেব্রুয়ারি, বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

এ সময়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অতিথিরা পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে স্কুলের ছাত্রছাত্রীরা, ক্রিকেট ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, কুচকাওয়াজ, বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক নাটিকা, বেদের মেয়ের সাপের খেলাসহ মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। সবশেষে শীতকালীন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রী, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, শিক্ষা প্রকৌশলী মোঃ মহসিন, সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি জামশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক একে ফজলুল করিম, সন্দ্বীপ সহকারী শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩৮ টি স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীরা ৪৬ টি ইভেন্ট/খেলাধুলায় অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাছুয়া আবদুল খালেক একাডেমির প্রধান শিক্ষক আমিনুর রসুল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews