ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ঢাকায় অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন সন্দ্বীপ ছাত্র ফোরাম ঢাকা-এর উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ ২০২৫ সম্পন্ন হলো। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সংগঠনের সাবেক সদস্যরা। যেখানে সংগঠনের সদস্যদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘সন্দ্বীপ ছাত্র ফোরাম ঢাকা শুধু একটি সংগঠন নয়, এটি একটি বৃহৎ পরিবার, যেখানে সন্দ্বীপের শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে। পাশাপাশি, এ সংগঠন শিক্ষার্থীদের সন্দ্বীপের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। সন্দ্বীপের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply