1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

সন্দ্বীপ পৌরসভার ড্রোন জরিপ কর্মসূচির উদ্বোধন

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) অধীনে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের জন্য পৌরসভায় ড্রোন জরিপ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি, সোমবার সকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দ্বীপ পৌরসভার প্রশাসক রিগ্যান চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন রিগ্যান চাকমা।

শেলটেক কনসালটেন্টস (প্রা.) লিমিটেড নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আরিফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস প্রমুখ।

মহাপরিকল্পনার অংশ হিসেবে ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) ব্যবহার করে টেকসই আরবান ওয়াটার সাইকেল (এসইউডব্লিউসি) প্রকল্পের আওতায় স্ট্যান্ডার্ড ডেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট অনুসরণ করে সন্দ্বীপ পৌরসভার তথ্য সংগ্রহের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে BM পিলার স্থাপন, ভৌত জরিপ, টপোগ্রাফিক এবং ভূমি ব্যবহার জরিপ পরিচালনা করতে বিভিন্ন জরিপদল ২ রা ফেব্রুয়ারি থেকে আগামী ৩ মাস সন্দ্বীপ পৌরসভা এলাকায় অবস্থান করবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের জন্য BM পিলার স্থাপন, ড্রোন দ্বারা জরীপ ও অন্যান্য জরিপের কার্যক্রম পরিচালনায় করবে বলে জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews